ময়মনসিংহ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে জানিয়েছেন ডা. জাহেদ “একজন বাবার ভূমিকা” বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাত দিবস ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় সোমবার নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার কলাবাগানে নিজ বাসা থেকে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই বিচারকদের জন্য কঠোর নির্দেশনা: কোনো ধরনের বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হওয়া যাবে না
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সরাসরি শোনাত এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংরক্ষিত আসন-২৬ (৩২৬)-এর সংসদ সদস্য মানসুরা আলম। এখন থেকে এলাকার যেকোনো অভিযোগ, জনদুর্ভোগ বা উন্নয়নসংক্রান্ত সুচিন্তিত পরামর্শ সাধারণ নাগরিকেরা সরাসরি সংসদ সদস্যকে জানাতে পারবেন।​স্থানীয়দের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার অনিয়ম ও দুর্ভোগ দ্রুত নিরসনের লক্ষ্যে এ বিশেষ নাগরিক সেবার সূচনা করা হয়েছে।

​সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি সূত্রে জানা যায়, “হগগল অসুবিধা কইয়াম আমরা, মীমাংসা করবাইন এমপি মানসুরা”—এই মূল স্লোগানকে সামনে রেখে কার্যক্রমটি চালু হয়েছে। সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত পূর্বধলা গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

​নতুন এ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সরবরাহ, সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক যেকোনো জটিলতা বা অভিযোগ লিখিত বার্তা (মেসেজ) কিংবা সরাসরি যোগাযোগের মাধ্যমে এমপিকে অবহিত করতে পারবেন।

​যোগাযোগের মাধ্যম হিসেবে অফিসিয়াল ফেসবুক পেজ ‘Mansura Alam MP’-এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩৪০১২৬৩৮৩-এ সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয় তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সদস্যের কার্যালয় থেকে জানানো হয়, নাগরিকদের পাঠানো একটি ছোট বার্তা বা অভিযোগই হতে পারে বড় কোনো সামাজিক ও অবকাঠামোগত সমস্যার টেকসই সমাধানের সূচনা। এলাকার সুচিন্তিত পরামর্শ ও জনবান্ধব যেকোনো ভালো উদ্যোগ বাস্তবায়নে মাননীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  মানসুরা আলম, এমপি  নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি

পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় ১১:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬