ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

১৮ ফেব্রুয়ারি, বুধবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে প্রথম দাপ্তরিক কাজ শুরু করেছেন। প্রশাসনের প্রাণকেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ ১৯ বছর পর সরকারপ্রধান হিসেবে সচিবালয়ে তার এই আগমনকে কেন্দ্র করে।

মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর আগমনকে। আজ সকাল থেকেই সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশির পর কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনের অফিস করছেন তার জন্য নির্ধারিত সুসজ্জিত কার্যালয়ে সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তিনতলায়। তার  প্রথম কার্যদিবসে কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে যার মধ্যে অন্যতম একটি হলো অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বিকেল ৩টায়

একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি মূলত একটি পরিচিতিমূলক সভা, এখানে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে। এ ছাড়া বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন যেখানে তিনি প্রশাসনের গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করার দিকনির্দেশনা দেবেন।
নতুন মন্ত্রিসভাকে বরণ করে নিতে করিডোরগুলোতে নতুন ফুলের টব বসানো এবং পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করার জন্য অপেক্ষায় রয়েছেন। ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের ডগ স্কোয়াডকে বিভিন্ন ভবনের নিচতলায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে এবং ১ নম্বর ভবনের সামনে বিশেষ আর্চওয়ে বসানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে ইতিমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ও পদবি সংবলিত ফলক বসানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গতকাল মঙ্গলবার বিকেলে তারেক রহমানের সঙ্গে তার ৪৯ সদস্যের মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে এবং রাতে তাদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সরাসরি সচিবালয়ে তার দপ্তরে যোগ দেন। তিনি জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ প্রদান করবেন আজ সন্ধ্যা ৭টায়। সেই ভাষণে তুলে ধরা হবে নতুন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে

আপডেট সময় ০২:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬