ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও দীর্ঘসময় ধরে ঝুলে আছেন। অন্তর্বর্তী সরকারের আমলে তড়িঘড়ি নিয়োগ পরীক্ষা নেওয়া এবং অনিয়মের অভিযোগ ওঠায় নতুন সরকার বিষয়টি নিয়ে কয়েক ধাপে যাচাই করেছে। অবশেষে দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার পর নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে।

আগামী রোববার (২৮ জুন) প্রাথমিক শিক্ষকের যোগদান ও পদায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভায় বসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ২৪ জুন জারি করা এক চিঠিতে জানানো হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদায়ন ও বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত কমিটি এ সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এর আগে ২২ জুন এ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

লিখিত, মৌখিক এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হলেও এখন পর্যন্ত তারা যোগদান করতে পারেননি। এতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। নিয়োগ দ্রুত কার্যকর করার দাবিতে তারা গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলনও করেন।

পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। আজকের সভাকে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা

আপডেট সময় ০২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬