ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ দেশজুড়ে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেলেন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আর বাকি মাত্র ৫ দিন। প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। পার করছেন নির্ঘুম রাত। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে যখন এমন পরিস্থিতি ঠিক সেই সময় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন ওমরাহ পালনের জন্য গেলেন সৌদি আরবে।

এ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও প্রার্থীর মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা আজহারুল হক মুকুল, একই গ্রামের বাসিন্দা ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তপাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলে চাঁদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিনের ওমরা হজ্বে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চাঁদপুর-২ আসনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন এর আগেও অন্তত অর্ধশত বার ওমরাহ পালন করেছেন। প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীর ওমরাহ পালনে যাওয়ার মধ্যেদিয়েই বুঝা যায় নির্বাচনে পাশের বিষয়ে উনি শতভাগ নিশ্চিত। তাছাড়া, এই আসনে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় এমনিতেই নিশ্চিত ধরা যায়। কেননা, দলীয় বিভেদ ভুলে দলের প্রার্থীকে বিজয়ী করতে দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও ইতিমধ্যেই ধানের শীষের প্রচারণায় মাঠে নেমেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত

বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেলেন

আপডেট সময় ০১:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬