ময়মনসিংহ , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেলের মূল্যবৃদ্ধি: অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামায়াতের দাম বাড়ল জ্বালানি তেলের তেল নিতে পকেটে লাগবে বাড়তি টাকা, নতুন দর কার্যকর আজ থেকে ​তিন দশক পর অনুশোচনা: সহকর্মীকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন রিমা খান জয় ও পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান: কড়া অবস্থান তেহরানের নেত্রকোনার পূর্বধলায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত “চেষ্টা “র উদ্যোগে বীরকন্যাদের সম্মাননায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ট্রেবল মেডেল নিলামে তুলছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় কাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিক্ষোভের ডাক হারাগাছে আখতার হোসেনের সফর ঘিরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে রোববার (২২ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটার’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় ছিনতাই করে আখতার হোসেন সংসদ সদস্য হয়েছেন। এমন পরিস্থিতিতে তার হারাগাছ সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বলেও দাবি করেন তারা। সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন এবং ভোট পুনর্গণনার দাবি জানান। তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের মূল্যবৃদ্ধি: অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামায়াতের

বিক্ষোভের ডাক হারাগাছে আখতার হোসেনের সফর ঘিরে

আপডেট সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬