ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ল্যাম্ব’-এর এসএওয়াই-এসআরএইচআর ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-২) প্রকল্পের আর্থিক সহায়তায় একটি শোভাযাত্রা (র্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​

“জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের যত্ন, এর সচেতনতা ও প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুব্রত কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ড. মোঃ শাহরিয়ার পারভেজ, ল্যাম্ব-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা এবং সিএস-২ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে ল্যাম্ব-এর প্রকল্প দুটির প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ১২:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬