ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের (মেঘশিমূল পূর্বপাড়া) কাপাসিয়া থেকে পূর্বধলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম ঝুঁকির মুখে। সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির একপাশ থেকে মাটি ইট সুরকী সরে গিয়ে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তার কাঠামো নাজুক হয়ে পড়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। সেই সাথে অটোরিকশা, মোটরসাইকেল, বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির মেরামত দ্রুত করা না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
​এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ জানান, সড়কটি মেরামতের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। তবে নদীতে পানির উচ্চতা বেশি থাকায় আপাতত পেলা গাইডিংয়ের কাজ শুরু করা যাচ্ছে না। পানি কমলে দ্রুত কাজ শুরু হবে। তিনি আরও জানান, সাময়িকভাবে রাস্তা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে জিও ব্যাগের জন্য আবেদন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬