ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে সাতটি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে তামাকজাত দ্রব্য বিক্রির নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাতটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট দোকানিদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলার নির্দেশ দেন।

পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় তামাকবিরোধী আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

স্থানীয়রা জানান, তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে বিশেষ করে তরুণ ও কিশোরদের দূরে রাখতে বাজারগুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তামাকবিরোধী আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১২:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬