ময়মনসিংহ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা: সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত পূর্বধলায় যুবদের নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন তথ্য উপদেষ্টা “পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির ইন্তেকাল: মোট মৃত্যু ৬ জন” ঢাকাসহ ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা “৪৫ দিনের লক্ষ্যমাত্রা: রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের অপেক্ষায় দেশ” প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ উদ্বোধনের পাঁচ মাসেও চালু হয়নি নালিতাবাড়ী পাবলিক লাইব্রেরী ময়মনসিংহের গৌরীপুরে ডিজেল সংকট: ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক ! যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন বললেন ইসহাক সরকার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির পক্ষ থেকে ডিএমটিসিএলকে দেওয়া এক চিঠিতে এই বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয় যে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

এবারের অমর একুশে বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় মোট ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,০১৮টি। গত বছরের তুলনায় এ বছর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা কমলেও মেলার বিন্যাস ও আয়োজনে নতুনত্ব আনা হয়েছে।

লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি স্টল এবং শিশু চত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এবার বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে।

বইমেলা দর্শনার্থীদের জন্য টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় চারটি প্রবেশ ও বাহিরপথ রাখা হয়েছে। এ ছাড়া খাবারের স্টলগুলো সুবিন্যস্তভাবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে স্থাপন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে নামাজের স্থান ও ওয়াশরুমসহ প্রয়োজনীয় সকল নাগরিক সেবা নিশ্চিত করা হয়েছে।

বিশেষ করে পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুসল্লিদের জন্য তারাবি নামাজের বিশেষ ব্যবস্থাও রেখেছে মেলা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বিকেল থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা: সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে

আপডেট সময় ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬