ময়মনসিংহ , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে অর্থ দন্ড

নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে ১ হাজার ৫০ লিটার ডিজেল পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকার ‘মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন’ থেকে গোপনে ডিজেল পাচারের চেষ্টা চলছিল। একটি কাভার্ড ভ্যানে ৫টি ড্রামে করে প্রায় ১ হাজার লিটার ডিজেল এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা হাতে-নাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে ফিলিং স্টেশন ম্যানেজার হাসান (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে অর্থ দন্ড

আপডেট সময় ১২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬