ময়মনসিংহ , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর,ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ চলছে সিলেটে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই সপ্তাহে বললেন সালাহউদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারি জয়ের বিরুদ্ধে অবশেষে জোবাইদা আসছেন , খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আজকের আদেশের ফলে বর্তমান সরকারের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না বললেন শিশির মনির রামপুরায় ২৮ হত্যা: দুই সেনা কর্মকর্তা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বললেন রিজভী খালেদা জিয়ার জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন বললেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যাত্রীবাহী বাসে আগুন লক্ষ্মীপুরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতলা এলাকায় এই ঘটনা ঘটে। তবে দ্রুত যাত্রীরা বাস থেকে বের হয়ে আসায় কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। বাসটি ডিজেলচালিত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৩১৩৬) লোকাল বাসটি রামগতি যাওয়ার পথে করইতলা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে থাকা এক যাত্রী জানান, হঠাৎই একটি জোরালো শব্দ শোনা যায়, এরপরই আগুন ছড়িয়ে পড়ে। সবাই দ্রুত নামতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর,ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

যাত্রীবাহী বাসে আগুন লক্ষ্মীপুরে

আপডেট সময় ১০:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫