ময়মনসিংহ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শহর জুড়ে উৎসবের আমেজ , কলকাতায় যাচ্ছেন মেসি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘনিয়ে আসতেই কলকাতা জুড়ে বাড়ছে উৎসবের আমেজ। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে তিনি শহরে পৌঁছে একটি হোটেলে উঠবেন।

১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্টে’ অংশ নেওয়ার কথা রয়েছে তার। একই দিন লেক টাউনের মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। যেখানে মেসি নিজে উপস্থিত থাকার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পরিবর্তন আনা হয়েছে সেই সিদ্ধান্তে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানান, হোটেল থেকেই ভার্চ্যুয়ালি মূর্তি উদ্বোধন করবেন মেসি।

এই লেক টাউন মোড়েই কয়েক বছর আগে স্বাগত জানানো হয়েছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, যিনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি।

এ ছাড়া জানা গেছে, ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে বিশেষভাবে তৈরি সেই বছরের অনুকরণে প্রস্তুত জার্সি উপহার দেওয়া হবে মেসিকে। ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগানই ওই শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ১–২ গোলে হারিয়ে। এই বিশেষ জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

শহর জুড়ে উৎসবের আমেজ , কলকাতায় যাচ্ছেন মেসি

আপডেট সময় ১০:১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫