ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ শান্তিপূর্ণভাবেই হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) আজিমপুর ছাপড়া মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজমকে সংবর্ধনা দেওয়ার আয়োজনে তিনি এ মন্তব্য করেন।

মীর নেওয়াজ আলী আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রয়েছে। “কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, এমন আশঙ্কাও দেখি না,” মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজম।

সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও চকবাজার থানা সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, ২৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, আজিমপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রিজু, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি, লালবাগ থানা বিএনপির ২৩ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘ শান্তিপূর্ণভাবেই হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন’

আপডেট সময় ০৯:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫