ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেন জামায়াত আমির শপথ নিতে সংসদ ভবনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না জানিয়েছেন তাহের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা সকাল থেকে যেসব এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরের নালিতাবাড়ীতে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

 শেরপুরের নালিতাবাড়ীতে মানিক মিয়া (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মানিক মিয়া রাতের খাবার শেষে বসতঘরের উত্তর পাশের কক্ষে ঘুমাতে যান। এ সময় তার স্ত্রী শুকতারা বেগমও একই কক্ষে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তার চিৎকারে মা মরিয়ম বেগমসহ পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং মানিককে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগের কথা জানা না গেলেও ঘটনাটি খতিয়ে দেখছে প্রশাসন।

নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু

শেরপুরের নালিতাবাড়ীতে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬