ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মারা গেছেন লাকড়ি সংগ্রহে যাওয়া আহাম্মদ আলী নামে পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ।

গত বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে ছোট বালিঝুড়ি পাহাড়ের বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী পাশর্^বর্তী মালাকুচা গ্রামের কানাই শেখ এর ছেলে।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, সকালে আহাম্মদ আলীসহ স্থানীয় দুই ব্যক্তি ছোট বালিঝুড়ি পাহাড়ের সংরক্ষিত বনে লাকড়ি কাটতে যান। সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে গহীন ওই বনে থাকা বন্যহাতির দল আকস্মিক আহাম্মদ আলীর উপর আক্রমণ চালায়। এসময় তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল।

এদিকে সঙ্গে থাকা অপরজন দৌড়ে এসে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহাম্মদ আলীর নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মৃত্যু

আপডেট সময় ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬