ময়মনসিংহ , সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বললেন রেলমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশদের কেন একত্রিত করা হয়েছিল, গবেষণার দাবি রাখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ধরতে বড় উদ্যোগ: গড়ে তোলা হচ্ছে বিশেষ ‘গার্মেন্টস জোন’ ঢাকার বায়ু এখন ‘অস্বাস্থ্যকর’, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের গণপিটুনির শিকার আসল ভ্যাট কর্মকর্তা: চোর সন্দেহে খুঁটিতে বেঁধে নির্যাতন ময়মনসিংহ জেলা পর্যায়ে মার্শাল আর্টে তাইকোয়ানডো, জুডো, উশু, কারাতে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাগরে তিন দিন ভাসার পর উদ্ধার ১৩ জেলে, বিকল নৌযান

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল একটি মাছ ধরার নৌযান। তিন দিন সাগরে ভাসার পর কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূরে নৌবাহিনী জেলেদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে।

আজ রোববার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসমান মাছ ধরার নৌযানটিতে থাকা জেলেরা গতকাল সন্ধ্যায় অদূরে নৌবাহিনীর জাহাজ দেখতে পান। জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন। এরপর সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ এই সংকেত দেখে নৌযানটির দিকে ছুটে যায়। পরে নৌ সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বৃহস্পতিবার থেকে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল। মাছ ধরার নৌযানটিকে নিরাপদে তীরে আনার পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। এরপর জেলেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মালিকপক্ষের কাছে নৌযান হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

সাগরে তিন দিন ভাসার পর উদ্ধার ১৩ জেলে, বিকল নৌযান

আপডেট সময় ১২:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫