ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্টার বয়েজকে হারিয়ে পূর্বধলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দয়াল স্কোয়াড

নেত্রকোণার পূর্বধলায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘পূর্বধলা প্রিমিয়ার লিগ (পিপিএল)-২০২৬’-এর শিরোপা জিতেছে দয়াল স্কোয়াড। সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে স্টার বয়েজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

​পূর্বধলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকলে আমাদের যুবসমাজ সঠিক পথে পরিচালিত হবে।”

​ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও)মোঃ শফিকুল ইসলাম। ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল  আলম তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, আনোয়ারুল ইসলাম আনার,
ফকির ছায়েদ আল মামুন শহীদ, সেলিম উদ্দিন,  হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন ফকির এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

​আক্রমণাত্মক ফাইনাল ও রাজকীয় জয়
​ফাইনাল খেলার শুরু থেকেই দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ম্যাচের চতুর্থ মিনিটেই দয়াল স্কোয়াডের খেলোয়াড় রামিম চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে এই ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে তৌসিফ আরও একটি গোল করে দয়াল স্কোয়াডের জয় প্রায় সুনিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দলটি।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সম্পূর্ণ টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দয়াল স্কোয়াডের অনিক ‘সেরা গোলরক্ষক’ এবং একই দলের রামিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

​উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি দীপক কুমার ভাদুড়ি এবং ধারাভাষ্যে ছিলেন দুর্গাপুরের নজরুল ইসলাম। আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরের ফাইনাল ঘিরে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

স্টার বয়েজকে হারিয়ে পূর্বধলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দয়াল স্কোয়াড

আপডেট সময় ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬