ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্থানীয়দের বহুল প্রতীক্ষিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ার প্রবেশপথের বেইলি ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গত ​বুধবার (২৬ আগস্ট) জোহরের নামাজের পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। উদ্বোধন শেষে নবনির্মিত মডেল মসজিদে সর্বস্তরের মুসল্লিদের সাথে জোহরের নামাজ আদায় করেন তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির এবং প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মুসল্লিগণ।
​মডেল মসজিদ উদ্বোধনের পূর্বে সকালে প্রধান অতিথি জাতীয় উদ্যান সিংড়ার প্রবেশপথে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার নিরসনে নবনির্মিত বেইলি ব্রিজটির শুভ উদ্বোধন করেন।
​মসজিদের ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরবর্তীতে জোহরের যৌথ নামাজে ইমামতি করেন মডেল মসজিদের নবনিযুক্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান। মসজিদ উদ্বোধন ও নামাজ আদায় শেষে সংসদ সদস্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

স্থানীয়দের বহুল প্রতীক্ষিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ার প্রবেশপথের বেইলি ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

আপডেট সময় ০৯:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬