ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেন জামায়াত আমির শপথ নিতে সংসদ ভবনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না জানিয়েছেন তাহের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা সকাল থেকে যেসব এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনসিপি নেতা পরিচয়ে, আটক ৩

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনায় তিন যুবক পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা এসএম শফিকুল ইসলাম সানা ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েক দিন আগে তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাড়িতে আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত তিন জন ওই বাড়িতে প্রবেশ করেন। তারা নিজেদের এনসিপি নেতা পরিচয় দেন এবং দাবি করেন, ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপন করে আছেন। এই অজুহাতে তারা শাহনাজের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ পরিস্থিতিতে শাহনাজ কৌশলে বিষয়টি সোনাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তিন জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে এনসিপির জেলা পর্যায়ের সদস্য বলে দাবি করেছে। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনসিপি নেতা পরিচয়ে, আটক ৩

আপডেট সময় ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬