ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২১ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে বললেন সিইসি

২১ লাখ মৃত ভোটারদের বাদ ও নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এছাড়া নয়টি আইন সংশোধন প্রক্রিয়াধীন রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে।

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছি। সংস্কার কমিশনের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। আমরা নিশ্চিত করছি, যে কোনো গ্যাপ থাকলে পূরণ করা হবে।

ইসির আমন্ত্রণে সংলাপ অংশ নেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আবদুল ওয়াজেদ, কবি মোহন রায়হান, পুলিশ সংস্কার কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান এবং টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, সংলাপের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সুশীল সমাজের মতামত গ্রহণ এবং নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য সব প্রাসঙ্গিক পদক্ষেপ নির্ধারণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

২১ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে বললেন সিইসি

আপডেট সময় ০৪:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫