ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অব্যাহতি দেওয়া এমপি প্রার্থী ছিলেন জামায়াতের নেতা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই আসনে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।

গত রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে মো. সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত রোববার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে দেওয়া তার একটি বক্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটি মো. সিরাজুল ইসলামের ব্যক্তিগত মতামত, যা দলের নীতিমালার পরিপন্থী। দল মনে করে, এ বক্তব্য বিনয়বর্জিত এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।’

জামায়াত আরও জানিয়েছে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম একে অপরের প্রতিপক্ষ নয় বরং পরস্পরের পরিপূরক। অতীতে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে, এটাই জামায়াতের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

অব্যাহতি দেওয়া এমপি প্রার্থী ছিলেন জামায়াতের নেতা

আপডেট সময় ১০:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫