ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয় বলেছেন তথ্য উপদেষ্টা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন রিজভী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়েছেন চিফ হুইপ ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ বললেন তথ্য উপদেষ্টা নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা:তথ্য উপদেষ্টা শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আবারও বাড়লো স্বর্ণের দাম বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব আগামী ১২ আগস্ট হরমুজ সংকটের প্রভাব: বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজারমূল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।

এদিন সকাল ৮টা ৪৪ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়ে মিশা সওদাগর লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় গুলশান আরা আহমেদের। কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।

এই স্বপ্ন আর ভালোলাগা থেকে এ অভিনেত্রী প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশান আরা আহমেদকে। দর্শকদের  ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন তিনি।

এ অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয় বলেছেন তথ্য উপদেষ্টা

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

আপডেট সময় ১১:০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫