ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা মোটরসাইকেল কিনে না দেওয়ায়

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে নাহিদ বিশ্বাস (১৭) নামের কলেজছাত্র আত্মহত্যা করেছে।

গতকাল (পহেলা বৈশাখ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নাহিদ ব্যাটালিয়ান আনসারে চাকুরিরত মোস্তাক আহমেদের একমাত্র কলেজ পড়ুয়া ছেলে ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। নাহিদ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ তার নিজ ঘরের শয়েনকক্ষে সকাল সাড়ে ১০টার দিকে দরজা বন্ধ করে দিলে তার মা লাকী বেগমের সন্দেহ হয়। এরপর ছেলের নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কাধাক্কি  করে ও ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে নাহিদকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। নাহিদের মাসহ আশপাশের লোকজন তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ের নিহত নাহিদের বাবা আলফাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা মোটরসাইকেল কিনে না দেওয়ায়

আপডেট সময় ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫