ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি! লম্বা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের সুযোগ! রোববার মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, এরপরই চীন প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বললেন রিজভী ​২৩ জুনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অর্ধদিবস গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ শোরুমে চাঁদাবাজি ও ককটেল নিক্ষেপের ঘটনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

শোরুমে চাঁদাবাজি ও ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ি বিক্রয়কেন্দ্র আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস বন্ধ থাকবে।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

বিজ্ঞপ্তিতে বারভিডা জানিয়েছে, কয়েক মাস ধরে দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে এর প্রতিবাদ ও জরুরি নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছে সংগঠনটি। এর অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে প্রগতি সরণি এলাকার কোকা-কোলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য গাড়ি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে বারভিডা।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। কখনও কখনও দুবাই থেকেও ফোন করে হুমকি দিচ্ছে। ফোনে ব্যবসায়ীদের বলা হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না। মাঝে মধ্যে মোটরসাইকেলে এসে শোরুমের সামনে ককটেল ফাটিয়ে চলে যায় দুষ্কৃতকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত

অর্ধদিবস গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ শোরুমে চাঁদাবাজি ও ককটেল নিক্ষেপের ঘটনায়

আপডেট সময় ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫