ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অস্ত্রসহ গুলি মিলল জমিদারবাড়ির কাচারিঘরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদারবাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারিঘর থেকে এসব উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই মো. সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা গোপন সূত্রে খবর পান ইটাকুমারী জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুত রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে রাত্রিকালীন দুটি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়।জমিদারবাড়িটি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা জমিদার শিবচন্দ্র রায়ের বাড়ি, যা বর্তমানে ইটাকুমারী জমিদারবাড়ি নামেই সমধিক পরিচিত।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

অস্ত্রসহ গুলি মিলল জমিদারবাড়ির কাচারিঘরে

আপডেট সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫