ময়মনসিংহ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২ নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নেত্রকোণায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু বন্যহাতিকে পর্যটনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুরে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছায় বরণ সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা !
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আখাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তিতন শাহ মাজারসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করেন। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চানপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মানিক মিয়া (৩০) এবং নূরপুর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে সামাল মিয়া (৪৫)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:১৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬