ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রখ্যাত অভিনেতা সুদেশ কুমার আর নেই প্রথা ভাঙলেন আমির খান: সিনেমার প্রচারণায় নতুন চমক হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান: শুরু হচ্ছে ‘প্রজেক্ট ফ্রিডম’ নাহিদ রানার বোলিং তোপে শিরোপা জিতল পেশোয়ার, পিএসএলের রাজা বাবররা ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সাথে দমকা হাওয়ার শঙ্কা ​রিয়ালের জয়ের নায়ক ভিনিসিয়ুস, শিরোপার অপেক্ষায় প্রহর গুনছে বার্সা দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, সতর্কবার্তা জারি টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জনের প্রাণহানি তরুণ প্রজন্মের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প: মার্কিন রাজনীতিতে নতুন মোড় ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ তৃতীয় দিনের সাক্ষ্য ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচজন আসামির বিরুদ্ধে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ করা হবে। আসামিদের মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান।

গত সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য নেওয়া হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ আমির। তিনি নিজের দুই পায়ে পর পর ছয় রাউন্ড গুলি লাগার বর্ণনা দেন। এরপর ২৭ অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মো. মোস্তাফিজুর রহমান। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রখ্যাত অভিনেতা সুদেশ কুমার আর নেই

আজ তৃতীয় দিনের সাক্ষ্য ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে

আপডেট সময় ১২:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫