ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ ফিরতি হজ ফ্লাইট শুরু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে । এখন হজযাত্রীদের দেশে ফেরার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। এদিকে, চলমান হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৯০ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আরও ২৩ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন, যখন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন তারা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা। এরপর বিদায়ী তাওয়াফ ও সাঈ সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০ শতাংশ কমে গেছে। তাপজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১ হাজার ৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২ হাজার ৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন। এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি

আজ ফিরতি হজ ফ্লাইট শুরু

আপডেট সময় ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫