ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ বছরের দীর্ঘতম দিন

এক পাশে যখন সূর্যের আলোয় ভাসছে দিগন্ত, অন্য পাশে তখন ভর করেছে বছরের দীর্ঘতম অন্ধকার। আজ ২১ জুন। মহাজাগতিক এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী হচ্ছে পুরো পৃথিবী। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের কোটি কোটি মানুষ যখন আজ উপভোগ করছেন বছরের দীর্ঘতম দিন, ঠিক তখনই বিষুবরেখার ওপারে দক্ষিণ গোলার্ধে নেমে এসেছে বছরের দীর্ঘতম ও অন্ধকারতম রাত।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই বিশেষ দিনটিকে বলা হয় গ্রীষ্মকালীন অয়নান্ত বা ‘সামার সলস্টিস’। প্রতিবছর ২১ জুন এই ভৌগোলিক ঘটনাটি ঘটে। আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের আলো প্রায় ১৩ ঘণ্টা স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অর্থাৎ, আজ সূর্য আকাশে সবচেয়ে বেশি সময় ধরে আলো ছড়াবে, যার ফলে রাত হবে বছরের সবচেয়ে ছোট।

কিন্তু কেন প্রকৃতির এই অদ্ভুত আচরণ? স্মিথসোনিয়ান সায়েন্স এডুকেশন সেন্টারের তথ্য অনুসারে, পৃথিবী তার অক্ষের ওপর ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। এই ঘূর্ণনের কারণে বছরের এই সময়ে পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। ফলে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি দীর্ঘ সময় ধরে পড়ে এবং দিন বড় হয়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলো সূর্য থেকে দূরে হেলে থাকায় সেখানে আজ ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত, যা তাদের জন্য শীতকালীন সোলস্টাইস বা মকরক্রান্তির সূচনা।

বছরের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন স্থানে প্রাচীনকাল থেকেই নানা উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এর মধ্যে যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ অন্যতম। বিশেষ করে প্রাচীন প্যাগান ও ড্রুইড ধর্মের অনুসারীদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম।

যুক্তরাজ্যের উইল্টশায়ারে খ্রিষ্টপূর্ব ৩১০০ থেকে ১৬০০ অব্দের মধ্যে নির্মিত প্রাগৈতিহাসিক পাথরের স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জে প্রতিবছর এই দিনে হাজার হাজার মানুষ সমবেত হন। এই প্রাচীন পাথরের বৃত্তটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যা সূর্যের উদয় ও অস্ত যাওয়ার গতিপথের সঙ্গে সরাসরি মিলে যায়। আজ ভোরেও হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন পাথরের স্তম্ভগুলোর ফাঁক গলে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ার সেই অপার্থিব মুহূর্তটির সাক্ষী হতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি

আজ বছরের দীর্ঘতম দিন

আপডেট সময় ১২:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬