ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

দ্বিতীয়বারের মতো সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়।

সচিবালয়ের নবনির্মিত ২০তলা ভবনে (১ নম্বর ভবনে) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনা জারি করেছে।  নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- এ সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

নবনির্মিত ২০তলা ভবনে (১ নম্বর ভবন) অফিস কার্যক্রম পরিচালনাকারী মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীরা ৯টার আগেই অফিসে উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো গাড়ি এবং উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি নবনির্মিত ২০তলা ভবনের (১ নম্বর ভবন) বেজমেন্ট পার্কিং ও ভবনের সামনের রাস্তায় বা আশে-পাশে পার্ক করা যাবে না।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব ও আমন্ত্রিত অন্যান্য ‘কর্মকর্তাগণকে ৫ নম্বর গেট ব্যবহার করে প্রয়োজনীয় নিরাপত্তা পাসসহ আবশ্যিকভাবে সকাল ১০টার পূর্বেই মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করার অনুরোধ করা হলো।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টাদের ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে ড্রপ দিয়ে স্ব স্ব মন্ত্রণালয়ে পার্কিং এ অবস্থান করবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।

প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবস্থানকালে ১ নম্বর ভবনের সব কর্মকর্তা/কর্মচারীকে অফিস কক্ষে অবস্থান করার অনুরোধ করা হলো। সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবদের গানম্যান সচিবালয়ে প্রবেশ করবেন না।

উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

আপডেট সময় ১০:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫