ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।সভায় ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং এলাকাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করা হয়।
স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, ত্রিশাল, ময়মনসিংহ।

(ময়মনসিংহ) প্রতিনিধি 
















