ময়মনসিংহ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: ত্রিশালে মতবিনিময় সভা কালাডাঙ্গা বটগাছ একটি প্রাচীন ও ঐতিহাসিক বটগাছ শেরপুরে সাংবাদিককে সাংবাদিককে, শেকলে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে সাংবাদিককে সাংবাদিককে, শেকলে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চিকিৎসা নিতে বাড়ি থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন সাংবাদিক আল আমিন। কিন্তু পথেই অপহরণের শিকার হন তিনি। অচেতন করে একটি নির্জন বাগানে নিয়ে লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে। সেখানে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চালানো হয় শারীরিক নির্যাতন। জিম্মি অবস্থায় তাঁর বিকাশ হিসাব থেকে দুই দফায় ২০ হাজার ৫৫০ টাকা তুলে নেওয়া হয়। এ সময় দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ডও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আল আমিন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য ময়মনসিংহে যাওয়ার পথে তিনি এ ঘটনার শিকার হন বলে অভিযোগ করেছেন। আজ ১৪/১১/২৬ খৃ: শনিবার গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

আল আমিনের ভাষ্য,১২/১১/২৬ খৃ: বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহের পথে রওনা হন তিনি। যানজটের কারণে একটি ব্রিজ দিয়ে হেঁটে পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটি অটোরিকশায় ওঠেন। অটোতে ওঠার প্রায় এক মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা তিন যুবক সেখানে ওঠে। একপর্যায়ে তাদের একজন টিস্যুজাতীয় একটি বস্তু তাঁর নাকের সামনে ঝাঁকিয়ে দেয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।

কিছুটা স্বাভাবিক হওয়ার পর নিজেকে অপহরণকারীদের কবলে আবিষ্কার করেন তিনি। প্রথমে অটোরিকশায় করে ব্রিজ মোড় থেকে সানকিপাড়া মোড় এবং পরে মোটরসাইকেলে করে ময়মনসিংহের গোয়ালিকান্দা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে একটি টংঘর বা মাচার নিচে লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয়।

আল আমিনের অভিযোগ, বাগানে প্রথমে চারজন ব্যক্তি ছিল। পরে আরও তিন-চারজন সেখানে যোগ দেয়। এরপর তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে আকাশমণি গাছের মোটা ডাল, কাটার, কাঁচি ও দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে হাত-পা ও নখে আঘাত করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে নির্যাতন করা হয় বলে দাবি করেন তিনি।
একপর্যায়ে রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে পাঁচ হাজার টাকা দিতে রাজি হন আল আমিন। তবে তাতেও সন্তুষ্ট হয়নি অপহরণকারীরা। পরে আরেকটি দল এসে তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করে।

জিম্মি অবস্থায় অর্থ আদায়ের অভিযোগের পক্ষে বিকাশ অ্যাপের লেনদেনের স্ক্রিনশট গণমাধ্যমকর্মীদের দেখান আল আমিন। স্ক্রিনশট অনুযায়ী, ওই দিন তাঁর বিকাশ হিসাব থেকে প্রথমে ৯৫০ টাকা এবং পরে ১৯ হাজার ৬০০ টাকা ক্যাশ আউট করা হয়। দুই দফায় মোট ২০ হাজার ৫৫০ টাকা উত্তোলন করা হয়। প্রথম লেনদেনে এজেন্ট হিসেবে ‘Bhai Bhai Variety Store’ এবং দ্বিতীয় লেনদেনে ‘Mir Medical Center’-এর নাম দেখা গেছে।
আল আমিনের দাবি, অপহরণকারীদের নির্দেশেই এসব লেনদেন করা হয়েছে। তাঁর বিকাশ হিসাব ব্যবহার করে অন্য ব্যক্তিরা সংশ্লিষ্ট দোকান থেকে টাকা তুলে নেয়। লেনদেনের তথ্য ও সংশ্লিষ্ট নম্বর যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
এ ছাড়া তাঁর ব্যবহৃত Motorola Edge 50 মডেলের একটি স্মার্টফোন ও একটি Symphony বাটন ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ফোন দুটির আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৫ হাজার ও ১ হাজার ৫০০ টাকা। এ সময় চারটি সিমকার্ডও নিয়ে যায় অপহরণকারীরা বলে জানান তিনি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় মাগরিবের আজানের পর পুলিশের একটি ফোন আসে। এরপর অপহরণকারীরা তাঁর দুটি মুঠোফোন বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে কাউকে কিছু জানালে কিংবা কোথাও দেখা হলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন আল আমিন।

সাংবাদিক আল আমিন বলেন, ‘আমি প্রাণ নিয়ে ফিরে এসেছি, কিন্তু এই ভয়াবহ ঘটনার বিচার চাই। আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আর কারও সঙ্গে না ঘটে।’

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, বিকাশের লেনদেনের তথ্য যাচাই এবং লুট হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিককে সাংবাদিককে, শেকলে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬