ময়মনসিংহ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: ত্রিশালে মতবিনিময় সভা কালাডাঙ্গা বটগাছ একটি প্রাচীন ও ঐতিহাসিক বটগাছ শেরপুরে সাংবাদিককে সাংবাদিককে, শেকলে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরীক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক সমন্বয় এবং কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছ, সুষ্ঠু, নকলমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে মানসম্মত ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন, নেত্রকোণা বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬