ময়মনসিংহ , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে বলেছেন জামায়াত আমির দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন শিক্ষায় উদ্বেগজনক চিত্র: পরীক্ষার্থী কমলেও এবার ফেলের সংখ্যা বাড়ল প্রায় ৯০ হাজার সমতল আদিবাসী নারী সম্মেলনে সহকারী সিভিল জজ মো: আজহারুল ইসলাম প্রকাশিত হলো এসএসসি ও সমমানের ফল: এ বছর পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে আজ তারকে রহমানরে সঙ্গে ভারতীয় হাইকমশিনাররে বঠৈক ১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবহাওয়া অফিসের নতুন বার্তা বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ১১:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
রাজধানীতে দুদিনের তীব্র কুয়াশার পর সূর্যের দেখা মিলেছে আজ। শীতের তীব্রতা কাটিয়ে ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে দেশজুড়ে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোঃ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

 দীর্ঘসময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ‘আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।’

আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবরও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।’

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার

আবহাওয়া অফিসের নতুন বার্তা বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে

আপডেট সময় ১১:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫