ময়মনসিংহ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজয়নগরে বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা নওগাঁসহ দেশজুড়ে নকল ‘প্যারাসুট’ নারিকেল তেল বিক্রির অভিযোগ: স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় থমকে গেল শিশুর জীবন, বাবা-মা আহত নেত্রকোণায় ২০ আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নেত্রকোণায় প্রস্তুতিমূলক সভা ময়মনসিংহের গৌরীপুরে খালের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষে পদার্পণ সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আরও ৪২৯ জন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৭ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৫ হাজার ৮৯৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

আরও ৪২৯ জন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে

আপডেট সময় ০৬:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫