ময়মনসিংহ , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে ট্রাস্কফোর্সের অভিযানে কাভার্ডভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ তদবির বাণিজ্য ও দালালমুক্ত নবীনগর চাই: আইনশৃঙ্খলা সভায় এমপির কঠোর বার্তা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে তারেক রহমানের পুস্পস্তবক অর্পণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

নেত্রকোণায় জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে কর্মরত ৯ম থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত’ দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।প্রশিক্ষণে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও বিধিসম্মতভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং ক্রয় প্রক্রিয়ায় নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে Public Procurement Act (PPA), ২০০৬, Public Procurement Rules (PPR), ২০২৫ এবং e-GP (ই-জিপি) প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা। এ ছাড়া সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও প্রশিক্ষণে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সরকারি ক্রয় প্রক্রিয়া এবং e-GP প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনার বিষয়ে ধারণা প্রদান করা হয়। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ

আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় ১১:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬