ময়মনসিংহ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)

আমি ভালোবাসি সেই মহামূল্যবান ভালোবাসাকে যার শেষ বাক্য ছিলো ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। আমি ভালোবাসি সেই মহা মানব কে যিনি আমাকে না দেখেই ভালোবেসে ছিলেন আমার জন্য কেঁদে ছিলেন। ফিদাকা আবি ওয়া উম্মী ইয়া রাসুলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি বুঝতে পারি, কেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) তিনি আমাদের জন্য সারা রাত কাঁদতেন। আমি বুঝতে পারি, কেন তিনি তাঁর উম্মাহ নিয়ে এতটা চিন্তিত ছিলেন।

আজ আমাদের দিকে তাকালেই যেন সেই কথার গভীরতা অনুভব করা যায় আমরা কতটা পথ হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, আমাদের গাফেলতিকে ক্ষমা করুন, আমাদের অন্তরকে হেদায়েত দিন। এবং আমাদেরকে রাসুলুল্লাহ এর সুন্নাহর পথে ফিরিয়ে আনুন। আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন। এবং কিয়ামতের দিন আমাদেরকে তাঁর উম্মাহর অন্তর্ভুক্ত করে তাঁর শাফায়াত নসিব করুন। আমিন। ইসলামের অন্যতম সুন্দর শিক্ষা হলো আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা। কখনো কখনো আমরা কোনো কিছুর জন্য দোয়া করি, কিন্তু মনে হয় যেন আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন আমরা দু:খিত, চিন্তিত কিংবা কখনো কখনো হতাশও হয়ে পড়ি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের প্রতিটি দোয়া শোনেন, আমাদের প্রতিটি কষ্ট দেখেন এবং আমাদের ঠিক কী প্রয়োজন, তা তিনি সবচেয়ে ভালো জানেন।

সত্য হলো, বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। হয়তো আল্লাহ তোমাদের চাওয়াটা দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন। অথবা হয়তো তিনি তোমাদেরকে এমন কোনো কিছু থেকে রক্ষা করছেন, যা তোমাদের জন্য ভালো নয়। তিনি তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমাদের চেয়েও ভালো জানেন। তাই কখনো আশা হারিয়ো না। দোয়া করে যাও, আল্লাহর ওপর ভরসা রাখো এবং বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা তোমাদের কল্পনার চেয়েও উত্তম।

তোমাদের কোনো দোয়াই কখনো বৃথা যায় না। তোমাদের ধৈর্য কখনোই বিফলে যায় না। আর তোমাদের ঈমানের প্রতিদান অবশ্যই থাকবে এই দুনিয়াতেও এবং আখিরাতেও।

হে আল্লাহ, আমাদের এমন ধৈর্য দান করুন, যাতে সবকিছু বিলম্বিত মনে হলেও আমরা আপনার নির্ধারিত সময়ের ওপর ভরসা রাখতে পারি। আপনার রহমত থেকে যেন কখনো আশা হারিয়ে না ফেলি। আমাদের মনে রাখার তাওফিক দিন যে, আমাদের জন্য কী ভালো তা আপনি আমাদের চেয়েও ভালো জানেন। আমাদের জন্য যা কল্যাণকর, তা আমাদের দান করুন। এবং যা আমাদের জন্য অকল্যাণকর, তা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)

আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)

আপডেট সময় ১০:২০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬