ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত বগুড়ায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। 

গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী রিয়াদ শহরের রহমান নগর এলাকার সালামের ছেলে রিয়াদ (২৫)। এর আগে রিয়াদকে আধুনিক বার্মিজ চাকু এবং চাইনিজ একটি কুড়ালসহ আটক করে চালান দিয়েছিল পুলিশ।

এ সময় মাদক ব্যবসায়ী রিয়াদকে পুলিশ আটক করলে তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে বাবর আলীর শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করেছে আসামি।

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, রিয়াদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে এলাকায়। পরে জামিনে বের হয়ে এসে আবারো এলাকায় মাদকের নিয়ন্ত্রণ নিচ্ছিল। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আহত পুলিশ সদস্য বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত বগুড়ায়

আপডেট সময় ১১:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫