ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ময়মনসিংহে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও উলামায়ে কিরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালে মসজিদের টাইলসে প্রাণীর ছবি পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার জামালপুরে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

জামালপুরে জুলাই-আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত এ গ্রেপ্তার অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা করে পুলিশ। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আসমত আলীর ছেলে আ.লীগ নেতা উসমান গণি মুছা (৬৫), শেরপুর জেলার রামেরচর এলাকার সামিদুল হকের ছেলে আলমগীর হোসেন, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় এলাকার হাছেন আলীর ছেলে মতিউর রহমান মুক্তা, হাবিবুর রহমানের ছেলে সাব্বির রহমান, আব্দুল মান্নানের ছেলে বাবলা, মৃত মাহফুজুর রহমানের ছেলে মিনহাজ মাহফুজ অর্ক (২৪), সাগর, রাসেল এবং নাদিম। এর মধ্যে সাগর ও রাসেলকে থানাহাজতে পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক কালবেলাকে জানান, গত শনিবার ঝটিকা মিছিলে অংশ নেওয়াসহ জুলাই আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সাগর ও রাসেল নামে আসামি থানাহাজতে না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুজন আসামির তথ্য ভুলে লেখা হয়ে থাকতে পারে। সাতজন আসামি থানা হাজতে আছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গত শনিবার সকালে মুজিব বাহিনীর নামে জামালপুর জেলা যুবলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করে। এ ঘটনার প্রতিবাদে জামালপুর শহরে রোববার সারাদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন

আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার জামালপুরে

আপডেট সময় ১১:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫