ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইউনিয়নের দলীয় কার্যক্রম স্থগিত,বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

সরকারি জলাশয় দখল নিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৭।জামালপুরের সরিষাবাড়ীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিয়ন বিএনপির সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত রোববার (২৩ মার্চ) বিকেলে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বিএনপির কার্যালয়ে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার কালবেলাকে বলেন, ওই ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে তালতলা বিল নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে, যা সম্প্রতি আরও তীব্র হয়ে উঠেছে। যার ফলে দলীয় শৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা এলাকায় সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে জেলা বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক ও মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ও বিএনপি নেতা আনোয়ার উস সাদাত লাঞ্জু এবং মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের (লিটন) মধ্যে বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার দুপুরে আব্দুল আউয়ালের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বিলে মাছ ধরতে যান। এ সময় ইসমাইল হোসেনের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া দেন। এরপর থেকে থেমে থেমে দুপক্ষের মধ্যে মহড়া ও উত্তেজনা চলে।

এরপর উভয়পক্ষের লোকজন প্রতিপক্ষের কয়েকটি দোকানপাট, বসতবাড়ি ও মাছ ধরার নৌকা ভাঙচুর করে। এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ইউনিয়নের দলীয় কার্যক্রম স্থগিত,বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়

আপডেট সময় ১১:২৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫