ময়মনসিংহ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মালদ্বীপের রাষ্ট্রপতি আজ থেকে দেশব্যাপী শুরু হলো ওরাল কলেরা টিকাদান কর্মসূচি, প্রথম ডোজ চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়ায় প্রাইভেটকারসহ ২ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার দুদক কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কর প্রশাসক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বাঞ্ছারামপুরে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ মাছের ঘের উচ্ছেদ চুক্তি নিয়ে অনিশ্চয়তা: চীন থেকে অনুদানের ২০টি লোকোমোটিভ পাওয়া অনিশ্চিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উখিয়ায় প্রাইভেটকারসহ ২ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার

 কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. শাহ আলম (২৮) নামের এক চালককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত ​শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শীলখালী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার হওয়া শাহ আলম কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা ঘুরায়ার দ্বীপ গ্রামের মো. সৈয়দের ছেলে।​বিজিবি সূত্র জানায়, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের শীলখালী চেকপোস্টে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের স্টিয়ারিংয়ের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি ছোট পোটলা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে সেটি খুলে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় ইয়াবাবহনকারী প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনসহ চালক শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়।

​উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহ আলম স্বীকার করেছেন যে তিনি টেকনাফ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। প্রাইভেটকারটিতে বিস্তারিত তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

​তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সরবরাহের সাথে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উখিয়ায় প্রাইভেটকারসহ ২ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬