ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ ​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১ টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত ​রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

​বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিল নারকেল বাগানের দক্ষিণ পাশের বেড়ির ওপর অবস্থান নেয়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তি ফারির বিল এলাকা থেকে মালামাল নিয়ে নারকেল বাগানের ঘেরের পানিতে ভাসিয়ে ইউরিয়া সার মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে ধাওয়া করে তাকে আটক করা হয়।
​আটক নুরুল হক এফডিএমএন ক্যাম্প-১৩, ব্লক-বি-৬-এর বাসিন্দা। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩ বস্তায় মোট ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

​সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

​এ বিষয়ে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সার ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১

আপডেট সময় ১০:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬