ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কালগুলো একই পরিবারের সদস্যদের বলে জানা গেছে।

গত রোববার (২৫ মে) রাতের কোনো একসময় উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। সোমবার (২৬ মে) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থান থেকে একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার বিকেলে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে ৪টি কবরের মাটি খোঁড়া ও এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তাদের পরিবারের লোকদের খবর দিলে তারা এসে দেখেন কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।

টেকিয়া মহেশপুর গ্রামের বাসিন্দা জবিবর রহমান বলেন, কঙ্কালগুলো আমার চাচা আমিরুল ইসলাম, স্ত্রী রাবেয়া বেগম, চাচি জরিফা বেগম ও আমার চাচির শাশুড়ি নসিরন বেওয়ার। তাদের গত দুই বছরের মধ্যে টেকিয়া মহেশপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল জানান, বিষয়টি জানার পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি

আপডেট সময় ০৩:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫