ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এক মাসে আয় সাড়ে ৬ লাখ ডলার হিলি স্থলবন্দরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির পরিমাণ বেড়েছে। কিছুদিন আগেও এই বন্দর দিয়ে কেবল অপরিশোধিত রাইস ব্রান তেল মাঝে মাঝে রফতানি হলেও এখন রাইস ব্রান তেলের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্য ও বেকারি পণ্য রফতানি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম এক মাসে এই বন্দর দিয়ে ভারতে ৬ লাখ ৪৩ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘হিলি স্থলবন্দর মূলত আমদানি নির্ভর হলেও দিন দিন রফতানি বাড়ছে। এখানে যে পরিমাণ পণ্য রফতানি হয়, তার বিপরীতে প্রায় ৭০ শতাংশ পণ্যই ভারত থেকে আমদানি হয়ে থাকে। বর্তমানে রাইস ব্রান তেলের পাশাপাশি টোস্ট বিস্কুট, ম্যাংগো জুস, ঝুট কাপড়সহ বিভিন্ন বেকারি পণ্য ভারতে রফতানি হচ্ছে।’হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলামসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান, সীমান্তের ওপারে ভারতে উদ্ভিদ সংগনিরোধ অফিস না থাকায় কৃষিজাত পণ্য রফতানি করা যাচ্ছে না। তবে সম্প্রতি ভারতীয় সহকারী হাইকমিশনার ও উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। ওই বৈঠকে সংশ্লিষ্টদের এসব অফিস স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়।ব্যবসায়ীদের মতে, সীমান্তের ওপারে কোয়ারেন্টাইন অফিস স্থাপনসহ কিছু অবকাঠামো উন্নয়ন করা গেলে হিলি স্থলবন্দর দিয়ে রফতানির পরিমাণ আরও বাড়বে।হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘গত জুলাই মাসে হিলি স্থলবন্দর দিয়ে ৭৬ ট্রাকে ৫২ হাজার ২৮৯ মেট্রিক টন বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়েছে। এ থেকে ৬ লাখ ৪৩ হাজার ৮৫১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে, যা টাকায় প্রায় ৭ কোটি ৮৫ লাখ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

এক মাসে আয় সাড়ে ৬ লাখ ডলার হিলি স্থলবন্দরে

আপডেট সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫