ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয় বললেন জিলানী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয়। কর্মী সঠিক হলে নেতা এমপি হয় এবং দল ক্ষমতায় যায়। সাংগঠনিক নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলতে হবে নেতাকর্মীদের। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদরের বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন। এখন থেকেই প্রত্যেক নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে। ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। যে সব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়নি, সেগুলো দ্রুত গঠন করে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি নেছার উদ্দিন শফি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফজিউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান জাদু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয় বললেন জিলানী

আপডেট সময় ০৬:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫