ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ: অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আদালতে আজ নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের দিন ধার্য কমতে পারে তাপদাহ, ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের কাশিপুর হইতে গোপালনগর এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এমপির গাড়িতে হামলা: বিএনপির শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯ উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ তিন দোকান পুড়ে ছাই
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এমপির গাড়িতে হামলা: বিএনপির শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফা গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১২টায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আলা আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৬)। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম থাকায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলা দায়েরের পর রাতভর ডিবি পুলিশের বিশেষ অভিযানে যুবদলের ৯ জন কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন—এনায়েত উল্লাহ প্রান্ত (২৫), মো. মিজান মিয়া (২৭), মো. মিজানুর রহমান(৪৮), মো. খাইরুল ইসলাম (৩৪), ইমরান মিয়াদাদ এনায়েত(৩৪), মাহফুজুল ইসলাম শরীফ (৩২), আবু তাহের (২৬), সুমন মিয়া(২৬) এবং হুমায়ুন (৩০)। গ্রেফতারকৃতদের বর্তমানে নেত্রকোনা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে এবং এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি আরও বলেন,হামলার ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ অভিযান চলমান থাকবে বলেও জানান।

উল্লেখ্য গতকাল শুক্রবার মাগরিবের নামাজের সময় মেসার্স গিরিপথ পেট্রোল পাম্পে সংসদ সদস্য মোস্তফা মাসুমের ওপর অতর্কিত হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল লোক। এসময় সংসদ সদস্যের ব্যক্তিগত মাইক্রো গাড়িটি (ঢাকা মেট্রো-চ-১৫-৭৫২৮) ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনার সময় সংসদ সদস্য পাম্প সংলগ্ন নামাজ ঘরে অবস্থান নিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশ তাকে উদ্ধার করে।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পূর্বধলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন

এমপির গাড়িতে হামলা: বিএনপির শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

আপডেট সময় ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬