ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ওড়াকান্দিতে সংসদ সদস্য সুবর্ণা রানী ঠাকুরের আগমন: এলাকাবাসীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা

গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত মাননীয় সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা রানী ঠাকুর আজ বুধবার সকালে তাঁর নিজ বাসভবন ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দিতে শুভ আগমন করেছেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক আগমন।

গত ৭মে ​বুধবার সকাল ১০ ঘটিকায় তিনি ওড়াকান্দি পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে পুষ্পমাল্য অর্পণ করে উষ্ণ সংবর্ধনা জানান। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে ওড়াকান্দি সমগ্র এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

​শ্রীধাম ওড়াকান্দিতে পৌঁছে তিনি প্রথমে ঠাকুরবাড়ির পবিত্র মন্দির দর্শন ও প্রণাম নিবেদন করেন। এরপর তিনি উপস্থিত সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
​

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সুবর্ণা রানী ঠাকুর বলেন, “এই মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব। ওড়াকান্দিসহ গোপালগঞ্জের মানুষের সেবা ও উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”

​সংসদ সদস্যের আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি জানান, “আমাদের এলাকার সন্তান আজ সংসদ সদস্য হয়ে আমাদের মাঝে এসেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশাবাদী তাঁর নেতৃত্বে এই অঞ্চলের নারীদের উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

ওড়াকান্দিতে সংসদ সদস্য সুবর্ণা রানী ঠাকুরের আগমন: এলাকাবাসীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা

আপডেট সময় ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬