ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির ষাঁড় ‘রাজা মানিক’। চার দেয়ালের একটি ঘরে বেড়ে ওঠা এই গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের মানুষ। মালিকের দাবি, গরুটি এতটাই বড় হয়ে গেছে যে বিক্রি হলে ঘরের দেয়াল ভেঙেই বাইরে বের করতে হবে।

প্রায় পাঁচ বছর আগে জন্ম নেওয়া ‘রাজা মানিক’কে নিজ বাড়িতে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করেছেন ডিগ্রি পাস শিক্ষিত মিনু সাহা। বর্তমানে গরুটির আনুমানিক ওজন ৩৫ থেকে ৪০ মণ বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, গরুটি এক বছর বয়সে বিক্রি করার চিন্তা করেছিলেন। সে সময় দাম উঠেছিল ৭৫ হাজার টাকা। তবে ক্রেতারা ৭২ হাজার টাকার বেশি না বলায় শেষ পর্যন্ত সেটি বিক্রি করেননি।

তিনি আরও বলেন, বর্তমানে দূর-দূরান্ত থেকে মানুষ শুধু গরুটিকে এক নজর দেখতে বাড়িতে আসছেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করছেন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা এই ষাঁড়ের দাম চাওয়া হয়েছে ১৫ লাখ টাকা। তবে উপযুক্ত ক্রেতা পেলে ১২ লাখ টাকাতেও বিক্রি করতে রাজি আছেন মিনু সাহা। স্থানীয় দালালদের মাধ্যমে নয়, সরাসরি ক্রেতার কাছেই গরুটি বিক্রি করতে চান তিনি।

মালিকের দাবি, গরুটির আকার এতটাই বড় যে ঘরের দরজা দিয়ে বের করা সম্ভব নয়। বিক্রি হলে দেয়াল ভেঙেই বাইরে নিতে হবে ‘রাজা মানিককে’।

স্থানীয়দের মতে, এবারের কোরবানির বাজারে খুলনা অঞ্চলের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় গরুগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে ‘রাজা মানিক’।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’

আপডেট সময় ১১:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬