ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোরগঞ্জে জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মশাল মিছিল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তারা জেলা আন্দোলনের নেতা নজরুল ইসলাম জিহাদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে মশাল মিছিল নিয়ে ভৈরব থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দুর্জয় মোড়ে এসে সমবেত হন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বলেন, রাত সাড়ে ১০টার দিকে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। পুলিশ ও সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করে চলে যান তারা।

প্রসঙ্গত, গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে চলে রেলপথ অবরোধ কর্মসূচি। ওই কর্মসূচি চলাকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথর নিক্ষেপের ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ সোমবার রাতে রেলওয়ে থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর এ ঘটনায় মধ্যরাতে রেলওয়ে পুলিশ তিনজন কিশোরকে গ্রেপ্তার করে।

তাছাড়া দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

কিশোরগঞ্জে জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মশাল মিছিল

আপডেট সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫