ময়মনসিংহ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় বলেছেন কৃষিমন্ত্রী বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি: ২২ নাবিক নিখোঁজ, উদ্ধার ২ ৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, সময়সূচি প্রকাশ মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা জানিয়েছেন ববি হাজ্জাজ রোহিঙ্গা সংকট ১০ বছর থেকে ২০ বছরে পরিণত হতে দেওয়া যাবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলে সরকারের ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন সাবেক উপদেষ্টা আসিফ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।

জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমাদের একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। পাশাপাশি কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও আমরা নজরে রাখছি। মুরাদনগরের আপামর জনসাধারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।

তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

মুরাদনগর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান বলেন, আমার অফিস থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। তারা সম্ভবত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছে।  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তার কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এটি একটি উন্মুক্ত প্রক্রিয়া—যে কেউ মনোনয়ন ফরম নিতে পারেন। এ পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। যেহেতু সাবেক উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় বলেছেন কৃষিমন্ত্রী

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন সাবেক উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০৩:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫